অনলাইন ক্লাসের জন্য বিক্রি বেড়েছে ল্যাপটপের

২০ আগষ্ট, ২০২০ ১৮:৪৩  
দেশে অনলাইন ক্লাসের জন্য বেড়েছে আইটি পণ্যের চাহিদা। করোনা ভাইরাসের জন্যই এই চাহিদা। এখনো অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের ঘরে বসে কাজের সুযোগ দিচ্ছে। পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস করাছে। যার ফলে বেড়েছে ল্যাপটপের মত ডিভাইসের চাহিদা। ঈদের পর থেকে দেশের আইটি মার্কেটগুলোতে বাড়তে শুরু করেছে গ্রাহক। গ্রাহকদের চাহিদার শীর্ষে ল্যাপটপ ও গেমিং ডিভাইস। এমনটাই জানিয়েছেন বিসিএস কম্পিউটার সিটির ওয়ালটনের ব্যাঞ্চ ম্যানেজার কাওসার। তিনি জানান, ঈদের পর থেকে ক্রেতা আসছে মার্কেটে। অনলাইন ক্লাসের জন্য ল্যাপটপ বেশি কিনছে, পাশাপাশি গেমিং ডিভাইসের যেমন গেমিং মাউস, কি-বোর্ড এইগুলোর বিক্রি বেড়েছে। একাদশ শ্রেণীতে পড়া মেয়েকে নিয়ে বিসিএস কম্পিউটার সিটিতে এসেছেন রাজধানীর মিরপুরের বাসিন্দা ফয়সাল আহমেদ। তিনি ডিজিবাংলাকে জানান, মেয়ের কোচিং ক্লাস অনলাইনে হচ্ছে তার জন্যে ল্যাপটপ কিনলেন। ফ্লোরা লিমিডেট এর বিক্রয় কর্মী নোমান ডিজিবাংলাকে জানান, এখন মানুষ করোনাভাইরাসের কারনে মার্কেটে এসে ডিভাইস কিনছে কম। অনলাইনে বিক্রি বেড়েছে। তবে করোনাভাইরাসের শুরু দিকে একবারেই মানুষ ছিল না। এখন মুটামুটি আসছে। ল্যাপটপের পাশাপাশি ক্রেতা বেড়েছে এসএসডি কার্ড ও গেমিং ডিডাইসের।